বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটেছে।আটক নাইম হোসেন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান,শার্শা উপজেলার ফুলসারা গ্রামের একটি মোড়ে শিশুটির পিতার একটি মুদি দোকান রয়েছে।সেই দোকানের মধ্যেই শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করার চেষ্টা করে।এসময় শিশুটি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।পরে তার দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইম কে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান,৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় একটি মামলা হয়েছে।এ ঘটনায় নাইম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।যার মামলা নাম্বার ৩১। তারিখ ২৩ /০৭/২০২৬ ইং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews