
দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলছেন,দেশের প্রত্যান্ত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এসডিজি মডেল ভিলেজ পাইলট প্রকল্প গ্রহণ করেছেন। তিনি বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অসহায় গরীব দুঃখি কৃষকের মাঝে কৃষি কার্ড ও ফ্যামেলী কার্ড বিতরণ করে দেশে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই কৃষি কার্ড ও ফ্যামেলী কার্ড বন্ঠন প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পন্ন করতে হবে। কৃষি স্ব-নির্ভর দেশ গড়তে কৃষকের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেদিকে সকলকে নজর দিতে হবে। তিনি উপজেলার ঝুঁকিপূর্ণ নদী ভাঙ্গনে স্থানে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডকে বিনম্র আহবান জানান। ঝরে পড়া শিক্ষার্থীদেরকে স্কুল গামি করতে এবং তাদেরকে পাঠদানে আগ্রহী করে তুলতে মাঠ পর্যায়ে শিক্ষা বিভাগকে কাজ করতে হবে। কোন ডেপুটেশন নয়,প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে চিকিৎসকদেরকে মাঠ পর্যায়ে কাজ করার মানষিকতা তৈরী করতে হবে। তিনি বৃহস্পতিবার দিন ব্যাপী খুলনার দাকোপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা ভুমি অফিস, পানখালী মডেল ভিলেজ, খাটালি কমিউনিটি ক্লিনিক, চালনা পৌরসভা, বানিশান্তা ব্রথেল পল্লীসহ বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে দুপুর আড়াইটায় জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি উল্লেখিত কথা গুলো বলেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) জেলা প্রশাসকের কার্যালয়ের মোঃ আরিফুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকৌশলী মোঃ এমরান হোসেন খান, নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মধুসুদন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রেঙ্ােনা খানম, মতবিনিময় সভার পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করে উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন।