বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি::দাকোপে খুলনা-১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজান খানের সরকারীভাবে বরাদ্ধকৃত পরিদর্শন কক্ষ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদে বরাদ্ধকৃত খুলনা-১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজান প্রধান অতিথি হিসেবে বর্নাঢ্য আয়োজনে ফিতে কেটে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএরপি সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আল আমীন সানা, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, শেখ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী কাজি, এসএম, কাদের, কামরুল ইসলাম টুকু, মোস্তাফিজুর রহমান মোস্তাক,বেনীমাধব বিশ্বাস, আঃ বারিক সরদার, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক শেখ আঃ রাজ্জাক, রতন রায়, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম মনা,কৃষদ দলের শফিকুল ইসলাম,শ্রমিক দলের আঃ রাজ্জাক মোল্ল্যা, আজিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জি এম রুম্মনসহ উপজেলা ও চালনা পৌরসভা,ইউনিয়ন বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজারের বেশী নেতাকর্মি উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews