সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: প্রচলিত মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সরকার প্রকল্প ভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাঊেশ আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদ্দেশনায় ২০২৭-২৮ সালের মধ্যে দেশের শিক্ষাক্রমে বড় ধরণের পরিবর্তন আনা হবে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের সৃজনশীলতা,বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দেওয়া হবে। সরকার শিক্ষা খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। তিনি বলেন,গত বছর এই খাতে বরাদ্ধ ছিলেঅ ৮৭ হাজার কোটি টাকা। চলতি বছরে তা বাড়িয়ে ১লাখ ৩৬ হাজার কোটি উন্নতী করা হয়েছে। তারই ধারাবাহিতকায় এ সংসদীয় এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য ১০৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ দিয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। শুধু শিক্ষার উন্নয়ন নয়, অত্র উপজেলার ৩টি পোল্ডারের নদী ভাঙ্গর চিরতরে রোধ করতে ২২শত কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। এ প্রকল্প পাশ হলেই খুব দ্রুত কাজ শুরু করা হবে। ফেরীর জন্য আর অপেক্ষা নয়,অসুস্থ্য মুমুর্ষ রোগীর আর মৃত্যু নয়,উপজেলার সাথে ৭টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তনের জন্য পোদ্দারগঞ্জের চুনকুড়ি নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এ ছাড়া বটিয়াঘাটা-দাকোপ উপজেলার সংযোগস্থল পানখালী-বরণপাড়া ঝঁপঝপিয়া নদীর ওপর খুব শিঘ্রই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনায়লের মন্ত্রীর সাথে যোগাযোগ অব্যহত রয়েছে। উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পদক্ষেপের পাশাপাশি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ৫০ শর্য্যার স্থলে ১০০ শর্য্যায় উন্নীত করা হয়েছে। দুইটি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে রোগীদের প্রাপ্য সেবা প্রদান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে চিকিৎসকদেরকে থাকার জন্য নিদ্দেশনা দেওয়া হচ্ছে। বর্ষা কালে গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে দুইটি উপজেলায় পিচ ঢালাই সড়ক নির্মাণ করা হবে। কোথাও কোন কাচাঁ রাস্তা থাকবে না। এদিকে এ দুইটি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও নতুন নতুন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনায়লয়ে বিশেষ বরাদ্ধ চাওয়া হয়েছে। খুলনার গল্লামারী-বটিয়াঘাটা হয়ে দাকোপের নলিয়ান পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণসহ সুন্দরবন কেন্দ্রীয় কালাবগী পর্যটন কেন্দ্র করা হবে।
তিনি রবিবার বেলা ১১টায় দাকোপে উপজেলা সদর ঐতিহ্যবাহি চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক সাগর সেনের সভাপতিত্বে, বেল াসাড়ে ১২টায় দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এবং দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন। এ সময় উল্লেখিত সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদ প্রার্থী শেখ মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েডাঃ অনিরুদ্ধ সরতার, উপজেলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আসন্ন পানখালী ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মজুমদার, সহ-সভাপতি পরিমল কান্তি মিস্ত্রী, সমরেশ চন্দ্র সানা, স্বরস্বতী মন্ডল, আকবর হোসেন, বিদ্যুৎ কবিরাজ, এস এম রমজান আলী, নীহার রায়, বিপ্রদাস মন্ডল, জি এম কাইয়ুম হোসেন ডালিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, বিএনপি নেতা এস এম গোলাম কাদের,সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রাজ্জাক, জি এম রমজান আলী, চালনা চিলড্রেন পার্ক স্কুলের প্রিন্সিপাল সম্পা রায়, সহকারি প্রধান শিক্ষক সজিব সরকার, অত্র বিদ্যালয়ের অন্যান্য শ্রেণী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্যা আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আজিম হাওলাদার, বিএনপি নেতা রোস্তম আলী খান, উপজেলা ছাত্রদল সভাপতি জি এম রোমন,সাবেক পৌর কাউন্সিলর তমালিকা ফেরদাউস|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews