সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা (খুলনা):: খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার প্রধান সড়কের একাধিক স্থানে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে প্রতিদিনই সড়কের নতুন নতুন অংশ ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত মেরামতের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার মাছকাটা এলাকা সংলগ্ন শিবসা সেতুর নিচ থেকে (৬ নং ওয়ার্ডের শেষ সীমানা) শাপলা ক্লাব পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ১০ ফুট প্রশস্ত সড়কের ২ থেকে ৩ ফুট পর্যন্ত অংশ ভেঙে গেছে। ধসে পড়া অংশের পাশে কোনো ধরনের সতর্কতামূলক ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন-রাত ঝুঁকি নিয়েই চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা। পাশাপাশি ভারী যানবাহন বর্তমানে চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছাছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় থেকে সাত বছর আগে পাইকগাছা পৌরসভার উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছিলো। তবে গত দু-তিন বছর ধরে সড়কের বিভিন্ন অংশে ফাটল, ক্ষয় ও খানাখন্দের সৃষ্টি হয়। সাম্প্রতিক টানা বর্ষণ এবং মাটির ক্ষয়ের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় দ্রুত সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। লতা ও দেলুটি ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি হাড়িয়াআবাদ আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার এই সড়কের ওপর নির্ভরশীল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, মৎস্যঘের মালিক, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান পথ এটি। ফলে সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পূর্বপাড়া জামে মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী জানান, সড়কের ধসে যাওয়া অংশগুলো দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে অব্যাহত ধসে গুরুত্বপূর্ণ এ সড়কের স্থায়িত্বও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সড়কটি পরিদর্শন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং খানাখন্দ ও ধস এর স্থানগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews