বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার যেকোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে-প্রধানমন্ত্রী পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ঘরের ভিতর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার ঘোড়াঘাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। মোংলার জয়মনিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার রাতে দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হাবিবুল বাশার বলেন, ২৩ বছর আগের সফর এবং বর্তমান বাস্তবতা এক নয়। তখন মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে টিকে থাকা, কিন্তু এবার দল ভালো ফল করার লক্ষ্য নিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তখনও ছিল, এখনও আছে। তবে তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল। তখন আমরা শুধু টিকে থাকতে চেয়েছিলাম। এবার শুধু টিকে থাকতে নয়, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

ক্রিকেটারদের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন প্রধান নির্বাচক। তিনি বলেন, দলের সবাই অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছে এবং নিজেদের ক্যারিয়ারে স্মরণীয় কিছু অর্জনের প্রত্যাশা করছে।

তার ভাষায়, ‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই ভীষণ উচ্ছ্বসিত। সবাই অস্ট্রেলিয়ার মাটিতে বিশেষ কিছু করে নিজেদের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে চায়। আমরা জানি কাজটা কঠিন। অস্ট্রেলিয়া শক্তিশালী দল, কিন্তু সফল হলে সেটি সবার জন্যই বড় অর্জন হবে।’

চোটের কারণে পূর্ণশক্তির দল নিয়ে সফরে যেতে না পারলেও আশা ছাড়ছেন না হাবিবুল বাশার। তিনি স্মরণ করিয়ে দেন, নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সময়ও বাংলাদেশের সেরা একাদশ ছিল না।

তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। সেটিও ছিল কঠিন সফর, আর তখনও অনেক খেলোয়াড় ইনজুরিতে ছিল। তাই কিছুই অসম্ভব নয়। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।’

অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews