শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর এবং পুনর্বাসন সহায়তা প্রদান করবেন সরকারপ্রধান।

এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী সফর শেষে রাতে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সভা শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক তোরণ নির্মাণসহ মহাসড়কের দুই পাশে মানবপ্রাচীর তৈরির পরিকল্পনা করেছে স্থানীয় আয়োজকরা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, প্রধানমন্ত্রীকে বরণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো এলাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দল ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও নতুন উন্মাদনা দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews