সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী মায়ানমারে পাচারকালে কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সার জব্দ

দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:: দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার কর্তব্যরত সাংবাদিকবৃন্দরা। রবিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৮টায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক আমার একুশ এর দিঘলিয়া প্রতিনিধি ডা. সৈয়দ আবুল কাসেম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের দিঘলিয়া প্রতিনিধি সৌমিত্র দত্ত, দৈনিক প্রবর্তনের দিঘলিয়া প্রতিনিধি আবিদ আজাদ, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার দিঘলিয়া প্রতিনিধি জাহিদ হোসেন, দৈনিক খুলনাঞ্চলের দিঘলিয়া প্রতিনিধি মোঃ সোহাগ বিশ্বাস, দৈনিক আজকের কন্ঠস্বরের দিঘলিয়া প্রতিনিধি অলোক বিশ্বাস, দৈনিক বাংলার খবরের দিঘলিয়া প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল হিশান প্রমুখ।
এসময়ে নবাগত অফিসার ইনচার্জ বলেন, আমি দিঘলিয়ায় নতুন এসেছি। দিঘলিয়ার সকল কিছু চিনতে কিছুটা সময় লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি দিঘলিয়ার মানুষের জন্য আন্তরিকতার সাথে নিরপেক্ষভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews