শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

হজের খুতবায় ফিলিস্তিনের জন্য বিশেষ প্রার্থনা

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনের জন্য বিশেষ প্রার্থনা করেছেন হজের ইমাম শায়খ মাহের আল মুয়াইকিলি।

খুতবায় তিনি ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, ‘ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন, যারা নিষ্ঠুর নিপীড়নের শিকার হয়েছে এবং স্বাধীনতা ও জীবনধারণের জন্য যা প্রয়োজন তা থেকে তাদের বিরত রাখা হয়েছে। যাদের রক্ত ঝরছে, শত্রুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করুন।’

শনিবার দুপুরে মসজিদে নামিরায় হজের খুতবা দেন তিনি। এরপর তার নেতৃত্বে একই আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

এদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর (মক্কার স্থানীয় সময় ৫টা ৫মিনিট) একই আজানে মাগরিব ও এশারের নামাজ আদায়ের পর হজের মুসল্লিরা মুজাদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন। ১০ জিলহজ (১৬ জুন) সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত কিছু সময় অবস্থান করে হাজিরা কোরবানি আদায় করবেন।

এরপর পবিত্র হারামে গিয়ে ১২ জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত সুবিধামতো সময়ে কাবা ঘরে বিদায়ী তাওয়াফে সাতবার প্রদক্ষিণের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews