মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

পশু কোরবানি দিতে গিয়ে আহত ৯৪ জন ঢামেকে

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর গুতা, লাথি ও মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত ৯৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় অনেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, পশু কোরবানি করতে দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত অবস্থায় ৯৪ জন এসেছেন। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুতায় গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে ১০২ নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews