শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিনায় সৌদি যুবরাজের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। হজের আনুষ্ঠানিকতা পালনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

গত সোমবার (১৭ জুন) মিনায় অনুষ্ঠিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। আজ মঙ্গলবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুন স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে হজ করতে যান পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে বিদায় জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।

চলতি বছর হজ করতে দেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews