1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

২ বছরে পদ্মা সেতুতে ১ হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায়-ওবায়দুল কাদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময়ের মধ্যে ১ হাজার ৬৪৮ কোটির টাকার বেশি টোল আদায় হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সেতু ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতুর সুফল ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছে। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন ৭ম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। ২ বছর আগে পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে।

আগামী ২৭ জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট