1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা, দাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে উগান্ডার কৃষকের বিশাল সংসার

রাষ্ট্রদূতকে কুয়েতে জনশক্তি রপ্তানিতে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

কুয়েতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাগুলোকেও কাজে লাগাতে হবে।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। -বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট