সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

ভারী বৃষ্টিতে ধসে পড়ল বিমানবন্দরের টার্মিনাল ছাদ, নিহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারী বৃষ্টিতে টামির্নালের ছাদ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ছয়জন। খবর: এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৮ জুন) ভোরে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙ্গে কয়েকটি গাড়ির ওপর পড়ে।

দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেকইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে ভোরে দিল্লি বিমানবন্দরের এক নম্বরের টার্মিনালের কিছু অংশ ভেঙে পড়েছে। এই কারণে এক নম্বর টার্মিনাল থেকে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধসে যাওয়া ছাদের নীচে বেশ কয়েকটি গাড়ি আটকে আছে। ছাদ ধসে পড়ার কারণ এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে, ধারণা করা হচ্ছে তীব্র ঝড়-বৃষ্টিতেই এই দুর্ঘটনা ঘটেছে।

টানা দুইদিন ধরে দিল্লিতে প্রবল বৃষ্টি ঝরছে। এই বৃষ্টি দিল্লির প্রচণ্ড দাবদাহ প্রশমিত করলেও রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews