মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন বৃহস্পতিবার দুপুরে ভোমরা স্থল বন্দরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে স্থল বন্দরে আমদানি ও রপ্তানি কাজ আরো গতিশীল হবে। স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে। হয়রানি কমে স্বচ্ছতা আসবে কাজে, বাড়বে সেবার মান। ফলে সেবা গ্রহীতাদের সময় ও খরচ দুটোই কমবে। তিনি আরও বলেন, বন্দরের সেবা পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারি স্থলবন্দরের পরে তৃতীয় বন্দর হিসেবে ভোমরা স্থলবন্দরে অটোমেশন চালু করা হলো। প্রায় ১২শত কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থল বন্দরের অবকাঠামোর উন্নয়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভোমরা বন্দর আগামী দিনের প্রাণকেন্দ্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থল বন্দরে ডিজিটালসেবা কার্যক্রম চালু করা হবে। ভোমরা বন্দরটি কোন সংকটে না পড়ে সে জন্য সংশ্লিষ্ট সকলের নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি রাম কৃষ্ণ চক্রবর্তী, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আর মাকসুদ খান প্রমুখ বক্তৃতা করেন। অনলাইনে যুক্ত ছিলেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন এর পরিচালক ফিলিপ ইসলার ও সুইসকন্টাক্ট এর পরিচালক (গ্লোবাল প্রোগ্রামস) বেনজামিন ল্যাং। স্বাগত বক্তৃতা করেন গ্লোবাল সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।বিকালে প্রতিমন্ত্রী সাতক্ষীরা বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews