1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

আর্জেন্টিনার ফাইনালে থাকছে ব্রাজিলের রেফারি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আর মাত্র একটি ম্যাচ। এরপরেই জানা যাবে, কে হচ্ছে কোপা আমেরিকার এবারের চ্যাম্পিয়ন। আগামী সোমবার মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। যেখানে শিরোপা যুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর এই ম্যাচটিই পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি হাফায়েল ক্লাউস।

আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন ক্লাউস। কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচেও ছিলেন তিনি। এবার থাকবেন কোপার ফাইনালে।

৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। অন্যদিকে, শ্রেষ্ঠত্ব ধরে রাখার ‍মিশন মেসিদের। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে, প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট