শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

সরকারের প্রথম গুরুত্ব আইনশৃঙ্খলা রক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারের নবুনিযুক্ত পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রথম গুরুত্ব হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার কথা তুলে ধরেছেন তিনি।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে।’

‘এই মুহূর্তে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করাই প্রধান অগ্রাধিকার এবং প্রথম লক্ষ্য। এটা সম্ভব হলে অন্যান্য বিষয়গুলোও ঠিক হয়ে আসবে’, বলেন বাংলাদেশ সরকারের সাবেক এই পররাষ্ট্রসচিব।

দায়িত্বক গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews