মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চাকা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন সংলগ্ন দাকোপের সুতারখালি হ্যাচারী ঘাট থেকে জব্দ করা হয় জনস্বাস্থ্যর জন্য হুমকি এ চিংড়িমাছ।

১৮ আগস্ট রবিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন নলিয়ানের একটি আভিযানিক দল ১৮ আগস্ট রবিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার সুতারখালি হ্যাচারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ২৫০ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে বিষ প্রয়োগ করা চাকা চিংড়ি দাকোপ উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews