1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ দেশে স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না-প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বের নতুন দিগন্ত, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

আইনের শাসন প্রতিষ্ঠায় যা করা দরকার তাই করবে অন্তর্বর্তী সরকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট শপথের মাধ্যমে ক্ষমতায় আসে নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।

বাংলাদেশের এমন পরিস্থিতিতে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের যা যা করা দরকার তাই করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অনেক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান, সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এসব বিষয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কিনা?

প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে বলে আমাদের আশা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট