সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কোস্টগার্ড ডিজি

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি মৌলভীবাজারের বন্যা কবলিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণ ও সংশ্লিষ্ট সকলের সাথে মতমিনিময় করেন এবং উদ্ধারকার্য, ত্রাণ বিতরণ ও সুচিকিৎসা প্রদানের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

২৮ আগস্ট বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মৌলভীবাজারে বিগত কয়েক দিন যাবৎ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট বুধবার সকাল হতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি। এছাড়াও তিনি দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
তিনি আরও বলেন, উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে নিয়োজিত থাকা কোস্টগার্ড সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews