শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

সাকিব ইস্যুতে আসিফ নজরুল, সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, আমিনুলের সময় কেন চুপ ছিলেন?

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানীর আদাবর থানায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটিক মিথ্যা মামলা ও হয়রানিমূলক বলছেন।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসানের বিষয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। বিগত আওয়ামী লীগের শাসনামলে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে এ সময় কথা হলেও হঠাৎ এক সাংবাদিক যখন প্রশ্ন করেন, সাকিবের নামে হওয়া হত্যা মামলার কী হবে?

তখন প্রশ্নকারী সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে উপদেষ্টা বলেন, সাকিবকে নিয়ে বলছেন? ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন?

এ সময় আসিফ নজরুল বলেন, সাকিবের যা অর্জন, তা ব্যক্তিগত। কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন। অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল।

তিনি আরও বলেন, সাকিবকে তো গ্রেপ্তার করা হয়নি। তার নামে কেবল মামলা হয়েছে। দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও ইঙ্গিত দেন আইন উপদেষ্টা।

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘ মেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিপ্লবকে। ২০০৩ সালে বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews