শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

পাইকগাছায় উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার সরকারি উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মজুদকৃত ইট ব্যবহারের অনুপযোগী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শুক্রবার ফেরত পাঠায়। উল্লেখ্য, উপজেলা পরিষদ এলাকায় নির্মিত হচ্ছে ৫শ আসন বিশিষ্ট আধুনিকমানের অডিটরিয়াম। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ হাজার ইট নির্মাণ কাজের সামনে প্রধান সড়কে মজুদ করে রাখে। মজুদ রাখা ইট ২য় শ্রেণির হওয়ায় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্মার উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে ব্যবহার অনুপযোগী ২য় শ্রেণির ইট ফেরত পাঠায়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসির ফয়সার, অনন্যা রহমান নিশি, ইয়াসিন আরাফাত, ফাহিম শাহরিয়ার সজিব, আকসারা নেওয়াজ চাহাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews