সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। প্রথম অফিসে এসেই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই ক্রীড়া উপদেষ্টা।

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে দেশের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসিফ মাহমুদ।

এ সময় ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, দুর্নীতি হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যেটা আমরা দেখেছি। প্রত্যেক জায়গায় যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা একটা সিন্ডিকেট করে ফেলে। তারপর নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে। সেজন্য সিন্ডিকেট যাতে না হতে পারে তাই একটা ব্যবস্থা করতে হবে।

‘আমরা তো প্রত্যেক জায়গায় ধরে ধরে ঠিক করতে পারব না। সে জন্য সিন্ডিকেট যাতে না হতে পারে, সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্রপ্রতিনিধি রেখেছি।’

এর আগে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন আফিস মাহমুদ। যেই সার্চ কমিটির অন্যতম কাজ হবে দুর্নীতির সিন্ডিকেটগুলো সরকারকে জানানো। যা পরবর্তীতে তিনি ভেঙে দিতে কাজ করবেন বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews