1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্ত্রাসী হামলায় সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত-রিজভী রাখাইনের হাসপাতালে মিয়ানমার সামরিক বাহিনীর হামলা, নিহত ৩৩ হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও শারীরিক অবস্থা আশঙ্কাজনক-মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে-অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রধান উপদেষ্টার কাছে সর্বাত্মক ঐক্যের প্রতিশ্রুতি ৩ দলের হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, উন্নত চিকিৎসার আশ্বাস ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আমাদের প্রতিজ্ঞা শহিদের স্বপ্ন বাস্তবায়ন করা-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহিদের স্বপ্ন বাস্তবায়ন করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। যেই অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে।

রোববার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে কাজ শুরু করেছো তোমরা সেটি চালিয়ে যেতে হবে না হলে সর্বনাশ হবে। তারা আবার অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না।

তিনি বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কি মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তোমাদের চিন্তা সঠিক ও স্বচ্ছ। তোমাদের চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দিক এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ করো না। এই বাস্তবায়ন থেকে দূরে যাওয়ার আমাদের কারো কোনো ইচ্ছে নেই। এই চিন্তা বাস্তবায়ন আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি কোথাও সীমা অতিক্রম করি, আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দাও। আমরা সবাই একযোগে একসঙ্গে এই স্বপ্ন সফল করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট