শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

সবুজ বাংলাদেশ বিনির্মাণে দুই হাজার চারা রোপণ করবে মোংলা বন্দর কর্তৃপক্ষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’

প্রতিপাদ্য নিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৩ জুলাই বৃহস্পতিবার সকালে বন্দর ভবন চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এর পরপরই বন্দরের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন ফুলের চারা রোপন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড) কালা চাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তরিৎ) লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ আল ওয়াহিদ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা সোনিয়া তালেব মুক্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) মাকরুজ্জামান সহ বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- “উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।” তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপন করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপন করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তা-কর্মচারী, আমাদের সকলের।”পরিশেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews