শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পটুয়াখালীতে কোস্টগার্ড-মৎস্য অধিদপ্তরের অভিযানে দেড় কোটি চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: পটুয়াখালীর টেংরাখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুয়াকাটা হতে বাগেরহাটগামী সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশী করে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews