1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

দাকোপে কারিতাসের আয়োজনে ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: দাকোপে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ডিআইডিআরএম প্রকল্প সিআরএ ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিজাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং সিবিএম গ্লোবাল সুইজারল্যান্ড এর অর্থায়নে উপজেলার সুতারখালি ইউনিয়নের বিপদাপন্ন জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণের উপায় নিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা হলরুমে প্রকল্প ব্যবস্থাপক সুব্রত মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর। এ সময় বক্তরা বলেন, এই সিআরএ এর মাধ্যমে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুকি নিরুপণের উপায় ও তাদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সাধারনত, সিআরএতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অংশগ্রহণ পরিলক্ষিত হয় না, কিন্তু এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যাক্তিদের বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়ার জন্য সিআরএটি অন্তর্ভূক্তিমূলক হয়েছে। মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার এ্যান্টনি পলক হালদার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা রনজিত কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, ফাদার যোকিন গাইন, নবযাত্রা প্রকল্পের অপারেশন মানেজার মোঃ আজিজুল হক, লজিক প্রকল্পের পরিমল কর্মকার, প্রকল্পের ফিল্ড অফিসার জ্বলন্ত ত্রিপুরা, ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার রিপা খানমসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট