রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোলে ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১৯ পিস সোনারবার সহ পাচারকারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত মাহফুজ মোল্লা (২৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট সাইফুল্লাহ সিদ্দিকী জানান,বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।

আটককৃতকে সোনার বার ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews