মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমামগণকে ভূমিকা পালনের আহবান- কেএমপি’র পুলিশ কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। এদেশের মানুষ প্রতিবেশী হিসেবে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তেমনি মসজিদের পাশে গড়ে উঠা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা নিজ নিজ ধর্ম পালন করে থাকে। তথাপিও কখনো কখনো কিছু কুচক্রী মহল উস্কানি দিয়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। যা সমাজে ধর্ম-বর্ণ, গোত্রের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে এধরণের অপতৎপরতা রোধে খুলনা মহানগরী এলাকায় যার যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য আহবান জানান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এর সভাপতিত্বে খুলনা মহানগর ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।


পুলিশ কমিশনার আরো বলেন, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সাথে বসবাস করার ইতিহাস শত বছরের। কিন্তু কিছু কুচক্রী মহল বিদ্যামান এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘিœত করতে চায়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ষড়যন্ত্র হতে পারে। এজন্য সকল নাগরিকের সচেতন থাকা প্রয়োজন। মসজিদের ইমামগণ এমন মানুষ যাদের কথা ও কাজ মুসল্লীরা অনুসরণ করতে ভালোবাসে। এই প্রেক্ষাপটে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এব্যাপারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মসজিদের ইমামগণকে আহবান জানান। ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় তাঁদের বক্তব্যে দেশের চলমান পরিস্থিতিতে খুলনা মহানগরী এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজিত মতবিনিময় সভায় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবুল কাশেমসহ-অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews