মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

দাকোপে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি
দাকোপে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগীতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ লক্ষে উপজেলা সদর চালনা ডাকবাংলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডলের পরিচারনায় বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, খুলনা জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফারদীন খান প্রিন্স, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি পরিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, সদস্য সুকল্যান বিশ্বাস, নির্মল কান্তি জোয়াদ্দার, স্বরসতী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অংশ গ্রহন করেন স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews