বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

৫দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সরকার অনুমতি দেয়ার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫দিনে ৯১ টি ট্রাকে করে ভারতে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে।

আজ বুধবার বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রফতানি হচ্ছে, তা বোধগম্য নয়।’ এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ গতকাল দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে ৫দিনে ভারতে ইলিশ রফতানি হলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews