বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

রায়েরমহলে ময়লার ডাম্পিং বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: নগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা রায়েরমহল এলাকার মীরের ঘাট রোডের আসর খাঁ মোড়ের ময়লা ফেলার ডাম্পিং বন্ধের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা করেন,মোল্লা কবির, মো: মশিউর রহমান, মো: আরিফ হোসেন, মো: মফিজুর রহমান, ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, শেখ হাসান, সাবিনা ইয়াসমিন, কামরুল ইসলাম, সমীর বিশ্বাস সহ আরো অনেকে।
এসময় বক্তারা দ্রুত ময়লার ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, এখানে ডাম্পিং স্টেশন তৈরি করলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। কারণ,ডাম্পিং স্টেশনের কয়েকশো গজের মধ্যেই রয়েছে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় সহ অসংখ্য ঘরবাড়ি। যে কারণে পরিবেশ দূষণের পাশাপাশি কাক ও কুকুরের মাধ্যমে ময়লার উচ্ছিষ্ট্যাংশে বাড়িঘর নোংরা হওয়ার সম্ভাবনা বেশি। ময়নার দুর্গন্ধে মসজিদের মুসল্লিদের নামাজ পড়া, আশপাশের বাসিন্দাদের বসবাস করা, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাই জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। ইতোমধ্যে ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, কেসিসি সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন বলে জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews