রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বউ বদলের পুরা কাহিনি

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রী কর্তৃক বাড়ির মালিকের বউকে বিয়ে করার একমাস পর, রাজমিস্ত্রীর বউকে বিয়ে করলো বাড়ির মালিক।

ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

জানা যায় ,রাজমিস্ত্রীর কাজ করা কালে পরিচয় ঘটে বাড়ির মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। মাত্র ৮ দিনের পরিচয় , ৪ দিনের পরকিয়া ও ৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। প্রেমিক রাজ মিস্ত্রী মোস্তফা দফাদারের পিতা সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠপুর ঘর জামাই হয়ে বসবাস করেন। আগষ্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করতে আসে মোস্তফা দফাদার। তারপরই কয়েকদিনের পরিচয়েই পরকীয়ায় জড়িয়ে পড়েন রাজমিস্ত্রী ও বাড়ির মালিকের স্ত্রী। আর পরকীয়ার জের ধরেই রাজ মিস্ত্রী মোস্তফা বাড়ির মালিকের স্ত্রীকে ১৫ আগষ্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করে। এরপর বিষয়টি জানাজানি হলে বাড়ির মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এবং এলাকাবাসী মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার বিষয়েও সিদ্ধান্তের কথা জানান রাজমিস্ত্রী মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এক পর্যায়ে পাকা ভুক্ত সিদ্ধান্ত শেষে উভয় পক্ষের সম্মতিতে ১৯ সেপ্টেম্বর বাড়ির মালিক বউ হারা স্বামী কামাল সরদারের সাথে বিয়ে হয় বউ ভাগিয়ে নিয়ে যাওয়া

মোস্তফার স্ত্রীর সাথে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews