শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী

দাকোপে বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শনে পুলিশ সুপার-টি এম মোশাররফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: চলমান শারদীয় দূর্গাপূজায় কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ এ কথা উল্লেখ করে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলছেন,সনাতন ধর্মাবলম্বীদেও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। জেলার প্রতি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এ উৎসব প্রাণবন্ত করার জন্য দূর্গা মন্দির গুলিতে তিন স্থরের আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করছেন। সেই সাথে মন্দির গুলির আশপাশ এলাকায় স্টাইকিং ফোর্সও চৌকিস রয়েছেন। যাতে দুষ্কৃতিকারী কোন ভাবেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়। এ ছাড়াও সকল মন্দির কমিটির সেচ্ছাসেবক বৃন্দরাও এ কাজে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহযোগিতা করছেন। তাই কোন প্রকার ভয়ভীতি ছাড়াই শান্তি শৃংঙ্খলার পাশাপাশি আড়ম্ভরের সাথে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা উৎসব পালনে ব্রত থাকবেন। তিনি বৃহস্পতিবার বিকালে শারদীয় দূর্গা উৎসবের মহা সপ্তমীতে দাকোপ উপজেলা সদর চালনা বৌমার গাছতলা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দূর্গা মন্দির পরিদর্শন ও দর্মনার্থীদের সাথে মতবিনিময় কালে এ কথা গুলো বলেন। উক্ত মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশিষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি,সার্কেল) মোঃ মফিজুর রহমান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম,দাকোপে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টের ওয়ারেন্ট অফিসার মোঃ বজলুর রহমান, থানা পুলিশের এসআই বৃন্দসহ উক্ত মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।এর পূর্বে পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন তিনি উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রাম নগর ঠাকুর বাড়ি এবং একই ইউনিয়নের বীনা পানি সার্বজনীন দূর্গা মন্তির পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews