বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

সাতক্ষীরাসহ সারা দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি অটুট রয়েছে-ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাতক্ষীরাসহ সারা দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সা¤প্রদায়িক স¤প্রতির কোন ঘাটতি নেই। এজেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না।
তিনি শনিবার সকালে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহিদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহিদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহিদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা, পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
বিকেলে উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং মতবিনিময় করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews