সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গাজার পাশাপাশি লেবাননে অব্যাহত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। লেবাননে সবশেষ হামলায় তিন সাংবাদিকসহ বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে।

তাছাড়া গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে ও লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে শি জিনপিং বলেন, শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজতে আমাদের এগিয়ে আসা উচিত। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews