মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

শার্শায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপন কর্মসুচি ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি ওসমান আলী, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বখতিয়ার রহমান ও জুলফিকার আলি জুলু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরংগজেবসহ উপজেলা যুবদলের উপজেলা যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন উপজেলা যুবদলকে সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন। উপজেলা যুবদলের সার্বিক সহযোগিতায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে সকাল ৯ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত শতাধিক দুঃস্থ অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা দেন শার্শা উপজেলা হাসপাতালের ডাক্তার জাহিদুর রহমান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধুর ছোট সন্তান ডাক্তার তৌহিদুজ্জামান পলক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews