বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

ফায়ার সার্ভিসের ব্যর্থতা নেই, সীমাবদ্ধতা আছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বলেন, ফায়ার বিগ্রেড সম্পর্কে সবাই অবগত আছেন। তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়াতে হবে। দেশের প্রায় ৩২টা উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তাভাবনা করছি।

তিনি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। জায়গাটিতে আমরা এখনো তাদের প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। কত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করব।

ফায়ার সার্ভিসকে আধুনিক করার বিষয়ে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়। আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews