1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬০

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পূর্ব লেবাননের বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলেছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বালবেকের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। সাম্প্রতিক ঘণ্টায় মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
এই অঞ্চলের গভর্নর বাচির খোদর লেবাননে ইসরায়েলের আক্রমণেরর পর থেকে এই অঞ্চলে সবচেয়ে সহিংস আক্রমণের নিন্দা করেছেন।

অপরদিকে ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলের ২৫ দিনের আগ্রাসন ও সামরিক অভিযানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ওয়াফা নিউজ এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়ায় দুটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

এজেন্সিটি যোগ করেছে, আল-ওমারি এবং ওবেইদ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছে।

বেইত লাহিয়ায় ছয়টি ভবনে ইসরায়েলের হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার একদিন পর বোমা হামলা হয়।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা বলেছেন, তারা ইসরায়েলি হামলা এবং উত্তর গাজা অবরোধের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে পারছে না, যা এখন চতুর্থ সপ্তাহে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট