বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা

নিসচার ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর খুলনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নিসচার খুলনা মহানগর শাখার নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. মেরাজ হোসেন, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক এমএ মান্নান বাবলু, মো. এম এ সাদী, হুমায়ুন কবীর, মো. মাসুম বিল্লাহ ইমরান প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ এর সরকারি অনুষ্ঠানে দিবসটির প্রস্তুতি সভায় সেখানে নিরাপদ সড়ক চাই-এর ভূমিকাকে গৌণ করে রেখেছিল। প্রস্তুতি সভাগুলোতে না পারার মতো আমন্ত্রণ এবং উপস্থিতি সদস্য সংখ্যার তালিকা ছোট করে নামকাওয়াস্তে আমন্ত্রণ জানিয়ে তারা খ্যান্ত থাকেননি গত সাত বছরের রীতি রেওয়াজ যেগুলো সাধারণত অতিত কর্মকান্ড পরিচালনায় কনভেনশন আকারে চিহ্নিত হয়ে থাকে সেটারও ব্যত্যয় ঘটানো হয়।

বিশেষ করে বিশেষ দিনগুলোতে সেরকম কারো অবদানে প্রেক্ষাপট রচিত হলে তাকে নানা আয়োজনে সম্মান জানানো হয়, অবদানের কথা তুলে ধরা হয়। যেহেতু ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাই-এর দাবি ও নিরবচ্ছিন্ন প্রয়াসে এসেছিলো সে কারণে বিগত দিনে যে সরকারই ক্ষমতায় ছিলো এই দিবসে ইলিয়াস কাঞ্চনকে একটা সম্মান জানানো হতো। ইলিয়াস কাঞ্চন সেদিন রোড সেফটির উপরে এবং সড়ক নিরাপত্তায় বিষয়ে নানা তথ্য তুলে ধরতেন। কিন্তু ব্যাতিক্রম ঘটে এইবারের সরকারি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে অনুষ্ঠানের সম্মুখ সারিতে বসিয়ে রাখা ছাড়া আর কোন সম্মান দেয়া হয়নি।

আমরা এই ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানাতে চাই নিরাপদ সড়ক চাই এই আন্দোলনটি ইলিয়াস কাঞ্চন-এর একার হলেও এটা এখন ১৮কোটি মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এখন এটা সর্বজনবিদিত। কোনো অবস্থানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না সড়ক যোদ্ধারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews