1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশকে গুঁড়িয়ে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে রাবাদা

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: বাংলাদেশকে গুঁড়িয়ে আইসিসির টেস্ট বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন কাগিসো রাবাদা। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে সরিয়ে এই স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার।

আজ বুধবার আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে দেখা গেছে, তিন ধাপ উন্নতি হয়েছে রাবাদার। তৃতীয় স্থান থেকে শীর্ষে উঠেছেন ডানহাতি প্রোটিয়া পেসার।

মিরপুর টেস্টে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন রাবাদা। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করে বলের হিসেবে বিশ্বের দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের ইনিংসে ৬ উইকেট নেন রাবাদা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রাবাদার মোট ৯ উইকেটের সুবাদে ১০ বছর পর এশিয়ার মাটিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৭ উইকেটে হারায় প্রোটিয়ারা।

মঙ্গলবার শুরু হওয়া চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এরই মধ্যে দুটি উইকেট শিকার করেছেন রাবাদা।

টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডের। বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন তিনি। আর তিনে আছেন বুমরাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট