1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সাফ জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক অভিনন্দন বার্তায় বলেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।

এদিকে বুধবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে আরও বলা হয়, শিরোপা জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে এরপর মুঠোফোনেও তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এছাড়াও সাফজয়ী নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। নারীদের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট