বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা

নগরীর ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নগরীর নি¤œআয়ের মানুষের জন্য খুলনার ১০টি স্থানে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি অব্যাহত রয়েছে। বিক্রয়কেন্দ্রগুলো থেকে সোমবার একজন ক্রেতা তিনশত ৯০ টাকা মূল্য পরিশোধ করে মোট তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, ১২টি ডিম, একটি লাউ ও এক কেজি কচুর মুখি কিনতে পেরেছেন। প্রতিদিন সকাল ১০টায় নগরীর ১০টি স্থানে এই কৃষিপণ্য বিক্রি কার্যক্রম একযোগে শুরু হয়। স্থানগুলো হলো: শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনের রাস্তা সংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনের স্থান, গল্লামারির কাঁঠালতলা, লবণচরা, মুজগুন্নী বাস্তুহারা, রেলিগেট ও শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্ক।
উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাসুদ করিম গত ২৮ অক্টোবর খুলনায় ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি উদ্বোধন করেন। এসময় তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ীমূল্যে কিনতে পারে সেজন্য এই ভর্তুকিমূল্যে পণ্যবিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews