1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তীব্র গ্যাসসংকটে ভারত, বিপাকে সাধারণ মানুষ ইরান-যুক্তরাষ্ট্র সম্মুখ সমরে ‘সবচেয়ে ভয়াবহ’ দিন, ধ্বংস ১০ ইরানি জাহাজ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন আটক

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের ঘোলাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে।

আটক ব্যক্তির নাম আবু জাকারিয়া রাজু (৪০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

৪ নভেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর সোমবার আনুমানিক বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রার একটি অপারেশন দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১টি ৯ মি:মি: পিস্তল, ২টি ফাঁকা ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গোলা সহ ১ জনকে আটক করা হয়।

উক্ত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট