রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

ডুমুরিয়ায় এসকে বাকার কলেজ আন্তঃ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোলাপ দল চ্যাম্পিয়ান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় ডক্টর এসকে বাকার কলেজ আন্তঃ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোলাপ দল চ্যাম্পিয়ান হয়েছে। রানার্সআপ হয়েছে শাপলা দল। আজ মঙ্গলবার এসকে বাকার কলেজ মাঠে আয়োজিত টুর্ণামেন্টে গোলাপ দল শাপলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। গোলাপ দলের খেলোয়াড় মফিজুর রহমান মফিজ দলেন পক্ষে দুই’টি গোল করে ম্যানঅবদ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এ উপলক্ষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কলেজ প্রতিষ্ঠিতা বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস্ বিজ্ঞানী সামছুল করিম বাকার। কলেজ অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ)কামরুল ইসলাম এবং কলেজ গর্ভানিং বডির সাবেক সভাপতি অধ্যক্ষ অবঃ মতলেব আলী সরদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শুভাংকর মজুমদার, প্রভাষক কবির হোসেন, প্রভাষক  মোহাম্মদ ইমাম মুহিত,প্রভাষক প্রসেনজিৎ সাহা,
প্রভাষক মোহাম্মদ ইলিয়াস হোসাইন,প্রভাষক সুজন বিশ্বাস,প্রভাষক মাঝহারুল আনসারী প্রমুখ।
শেষে অতিথি বৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে ধারা বিবরনীর দায়িত্বে ছিলেন,প্রভাষক ওজিয়ার রহমান মানিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews