রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

মাদক বিক্রেতার শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মাদক বিক্রেতা ইউসুফ ও তার তিন পুত্রের শাস্তির দাবিতে খালিশপুর গোয়ালখালী গ্রামবাসীর উদ্যোগে ৮ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় খালিশপুর গোয়ালখালী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফ আলী তার তিন পুত্র ইসমাইল, ইসরাইল ও ইস্রাফিল এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এতে এলাকার উঠতি বয়সী এবং স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে।
এ কাজে বাধা প্রদান করলে তারা বিভিন্ন উপায়ে এলাকাবাসীদের মিথ্যা মামলা সহ বিভিন্ন ভয় ভীতি দিয়ে হয়রানি করে আসছে চিহ্নিত এই ইউসুফ আলী ও তার তিনপুত্র।
ইউসুফ আলীসহ তার পুত্রদের নামে বিভিন্ন থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরী ভাবে ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা চান।
এতে সভাপতিত্ব করেন এ্যাড. মো: আলী বাবু। মানববন্ধন পরিচালনা করেন খন্দকার শাহাবুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন শেখ জিহাদ ইকবাল, শেখ জামিনুর রহমান, এস এম আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মো: খায়রুল আলম, শেখ মারুফুল ইসলাম, ফারুকে আজিম, মো: আবুল কালাম, শেখ সেলিম, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহফিল ইসলাম, তরিকুল ইসলাম, কামাল পারভেজ, মো: বাবলু, চৌধুরী ফয়সাল, মো: রবি, সোহেল হাওলাদার এছাড়া আরো অনেক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews