সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আজিমপুরে ডাকাতি: মালামালের সঙ্গে শিশুকে নিয়ে গেল দুর্বৃত্তরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি দুধের শিশুকেও নিয়ে চলে গেছে।

শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন ফারজানা আক্তার। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকেও নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন বলেন, ডাকাতি করতে এসে ডাকাতরা দুধের শিশুকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ফারজানা আক্তারের সহকর্মী ওই পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews