বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকায় চাল কিনবে সরকার

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। রোববার (১৭ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বিকেলে বগুড়া সদর উপজেলা খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আমন সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে বগুড়ায় আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, বগুড়া জেলা এবার ৩৩ টাকা কেজি দরে ১২ হাজার ৬১০ মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৩২ হাজার ২৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ৩ হাজার ৬১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগে চাল সরবরাহের জন্য ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে চুক্তি করতে হবে চালকল মালিকদের (মিলার)। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, গত বছরের চেয়ে এবার আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের সংগ্রহ মূল্য কিছুটা বেশি হওয়ায় এ মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

আমন সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, কৃষি বিভাগের উপ-পরিচালক মতলুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews