1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবো-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত প্রতিটি হত্যার বিচার করা হবে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বিচারের আওতায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রথম অংশে এসব কথা বলেন তিনি। তার ভাষণ এখনো চলছে, সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও বিটিভ ওয়ার্ল্ড।

তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশে সংঘটিত প্রত্যেকটি গুম, খুন ও সর্বশেষ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌসুলী করিম খানের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে।

ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। আপনারা জানেন, কী কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার-শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসনও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি বলেন, স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই-আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহিদি মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সঙ্গে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহিদের তথ্য যোগ হচ্ছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট