রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত-ইউনিসেফ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশুর মৃত্যু হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটি এক ভীতিকর নীরবতা।

তিনি আরও বলেন, গত ১০ দিনে লেবাননে ছয়টি হামলায় বহু শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।

ইউনিসেফ কর্মকর্তা বলেন, গাজার মতো লেবাননের ক্ষেত্রেও ভয়াবহ মিল দেখা যাচ্ছে। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৪৩ হাজার ৯৭২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ হাজার ৪০০ জনই শিশু। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি ফিলিস্তিনি, তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে।

অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গত দুই মাসে দেশটিতে ৩ হাজার ৪৫২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩১ জন শিশু। আহত ১৪ হাজার ৬৬৪ জনের মধ্যে শিশু রয়েছে ১ হাজার ৩৩০ জন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলা চললেও গত সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েল হামলা বাড়ায়। তাদের হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করাই তাদের লক্ষ্য।

ব্রাসেলসে জাতিসংঘের মুখপাত্র বলেন, গাজা ও লেবাননের শিশুরা এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, অথচ তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews